March 5, 2026

  • Home
  • All
  • রিয়াদে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এনএসডিএ চেয়ারম্যান
Image

রিয়াদে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এনএসডিএ চেয়ারম্যান

সৌদি আরবের রিয়াদে মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ফর কনট্র্যাক্টিং অ্যান্ড ফরেন অফিসেস অ্যাফেয়ার্স-এর মহাপরিচালক ড. মোহাম্মদ বিন হাসান আল-দুগাইথের এবং বাংলাদেশের ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি (NSDA)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাওসার চৌধুরী-এর মধ্যে।

সাক্ষাৎকালে উভয়পক্ষ দক্ষতা উন্নয়ন ও জনশক্তি উন্নয়ন ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষভাবে সৌদি আরবের স্বাস্থ্য খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের দক্ষ জনশক্তি উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎ শেষে সহযোগিতা ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে এনএসডিএ স্মারক সৌদি কর্মকর্তাকে উপহার দেন ড. নাজনীন কাওসার চৌধুরী। এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদার করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top