ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
প্রবাসে বাংলার মুখ-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব ঢাকায় অবস্থিত রাশিয়ান দূতাবাসের আমন্ত্রণে রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) রুশ সেনা দিবস ও ফাদারল্যান্ডের রক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে কূটনীতিক, প্রতিরক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা।

প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব রুশ দূতাবাসের আন্তরিক আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে।




