April 25, 2026

  • Home
  • All
  • শহিদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা 
Image

শহিদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা 

অনলাইন ডেস্কঃ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শনিবার (১৪ ডিসেম্বর, ২০২৪) সকালে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে মিরপুরের ‘শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে’ শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপ্রধান মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সকাল ৭ টায়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের কয়েকদিন আগে নির্মমভাবে শহিদ হওয়া বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।

তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে সদ্য উদীয়মান বাংলাদেশকে মেধা শূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এই দেশীয় দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদনের পর সেখানে আগত আহত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।

সূত্রঃ বাসস।

Related Posts

হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

স্পোর্টস ডেস্কঃ প্রায় এক হাজার রানার নিয়ে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৬ (সিজন-২)’। এভিয়েশন অ্যান্ড…

Apr 25, 2026
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা জোরদারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও ইউনেসকো

গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা জোরদারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও ইউনেসকো

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, নিরাপত্তা এবং পেশাগত মানোন্নয়নে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইউনেসকো ঢাকার একটি প্রতিনিধিদল তথ্য ও…

Apr 25, 2026
দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্ক বৈঠকে সার্ক পুনরুজ্জীবনের ওপর বাংলাদেশের জোর

দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্ক বৈঠকে সার্ক পুনরুজ্জীবনের ওপর বাংলাদেশের জোর

ডিপ্লোম্যাটিক ডেস্ক: “SDR 2025: Shaping the Future Together for a Resilient SAARC” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম সার্ক ডেভেলপমেন্ট…

Apr 25, 2026
Scroll to Top