March 5, 2026

  • Home
  • All
  • শ্রী রামকৃষ্ণ পরমহংসের ১৯০তম জন্মবার্ষিকী ও স্বামী বিবেকানন্দের ঢাকা সফরের ১২৫তম বার্ষিকী উপলক্ষে বিশেষ সমাবেশ
Image

শ্রী রামকৃষ্ণ পরমহংসের ১৯০তম জন্মবার্ষিকী ও স্বামী বিবেকানন্দের ঢাকা সফরের ১২৫তম বার্ষিকী উপলক্ষে বিশেষ সমাবেশ

শ্রী রামকৃষ্ণ পরমহংসের ১৯০তম জন্মবার্ষিকী এবং স্বামী বিবেকানন্দের ঢাকা সফরের ১২৫তম বার্ষিকী উপলক্ষে ঢাকার রামকৃষ্ণ মিশনের উদ্যোগে একটি বিশেষ সমাবেশের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা।

হাই কমিশনার তার বক্তব্যে ভারত ও বাংলাদেশের মধ্যে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সংযোগ গঠনে শ্রী রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের জীবন ও শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী পূর্ণতমানন্দ, বাংলা একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক ড. তপন বাগচী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top