February 15, 2026

  • Home
  • All
  • সংসদ নির্বাচনে বিএনপির জয়লাভে তারেক রহমানকে সার্ক জার্নালিস্ট ফোরামের অভিনন্দন
Image

সংসদ নির্বাচনে বিএনপির জয়লাভে তারেক রহমানকে সার্ক জার্নালিস্ট ফোরামের অভিনন্দন

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষঠতা অর্জন করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে সার্ক জার্নালিস্ট ফোরামের (এসজেএফ) বাংলাদেশ চ্যাপ্টার।

এক অভিনন্দন বার্তায় এসজেএফ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি নাসির আল মামুন এবং সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান (শিহাব) বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সাফল্যের জন্য বিএনপির নেতা, কর্মী ও সমর্থকদেরকেও অভিনন্দন জানান।

তারা বলেন, “এই বিজয় জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্রের লড়াইয়ে তারেক রহমানের আপসহীন নেতৃত্বের প্রতিফলন। দেশের মানুষ ব্যালটের মাধ্যমে তার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে।”

তারা আশা প্রকাশ করেন যে, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতা জোরদার করা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনের লক্ষ্যে কাজ করবে।

এসজেএফ নেতারা আরও আশা প্রকাশ করেন যে, দেশের নতুন নেতৃত্ব আঞ্চলিক সহযোগিতা, বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) কাঠামোর আওতায় সহযোগিতা জোরদার করার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি বজায় রাখবেন এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধির জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বৃদ্ধি করবেন।

তারা নতুন সরকারের সাফল্য এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অভিনন্দন বার্তায় গণতান্ত্রিক মূল্যবোধ এবং টেকসই উন্নয়নের সমর্থনে দায়িত্বশীল সাংবাদিকতা, আঞ্চলিক সহযোগিতা এবং গঠনমূলক সংলাপের প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এসজেএফ বাংলাদেশ চ্যাপ্টার।

Related Posts

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ধারার সূচনার অংশ হিসেবে জামায়াতের আমীর ডা.…

Feb 15, 2026
সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, অংশগ্রহণে সন্তোষ প্রকাশ রূপসার প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদনে

সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, অংশগ্রহণে সন্তোষ প্রকাশ রূপসার প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদনে

ডেস্ক রিপোর্টঃ সংখ্যালঘু অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে কাজ করা সংগঠন RUPSA (Rural & Urban Poor’s Partner for…

Feb 15, 2026
তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন গাজীপুর-১-এর নবনির্বাচিত এমপি মোঃ মজিবুর রহমান

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন গাজীপুর-১-এর নবনির্বাচিত এমপি মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ নবনির্বাচিত গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান আজ রোববার (১৫ ফেব্রুয়ারি, ২০২৬) আগামীর প্রধানমন্ত্রী ও…

Feb 15, 2026
Scroll to Top