April 12, 2026

  • Home
  • All
  • সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
Image

সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন । রবিবার (১২ এপ্রিল, ২০২৬) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে বাংলাদেশের সড়ক, রেল ও নৌ যোগাযোগ খাতের চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাৎকালে সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও টেকসই করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি এ খাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বর্তমান সরকারকে স্বাগত জানিয়ে বলেন, সড়ক নিরাপত্তা, আধুনিক পরিবহন ব্যবস্থা ও টেকসই অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় তিনি পারস্পরিক সহযোগিতা জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ খাতকে আরো এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন।

Related Posts

কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য পরিচ্ছন্ন রান্নার জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে কানাডার ১০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি

কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য পরিচ্ছন্ন রান্নার জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে কানাডার ১০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি

ডিপ্লোমেটিক ডেস্কঃ কানাডা বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান মানবিক সহায়তা কার্যক্রমে সহায়তার জন্য নতুন করে ১০ মিলিয়ন কানাডিয়ান…

Apr 12, 2026
বাংলাদেশ-সৌদি সহযোগিতা জোরদারে গুরুত্ব, নতুন ফ্লাইট চালুর আগ্রহ

বাংলাদেশ-সৌদি সহযোগিতা জোরদারে গুরুত্ব, নতুন ফ্লাইট চালুর আগ্রহ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত…

Apr 12, 2026
ইরানের সঙ্গে ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, চুক্তি ছাড়াই ফিরছেন ভ্যান্স

ইরানের সঙ্গে ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, চুক্তি ছাড়াই ফিরছেন ভ্যান্স

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ইরানের সঙ্গে পরমাণু অস্ত্র ইস্যুতে কোনও সমঝোতা না হওয়ায় পাকিস্তান ত্যাগ করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি…

Apr 12, 2026
Scroll to Top