March 13, 2026

  • Home
  • All
  • সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধিতে এলজিডি–জাইকার যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত
Image

সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধিতে এলজিডি–জাইকার যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত

সিটি কর্পোরেশনগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করতে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর যৌথ উদ্যোগে গৃহীত “প্রজেক্ট ফর স্ট্রেংথেনিং ক্যাপাসিটি ফর সিটি কর্পোরেশনস” প্রকল্পের চূড়ান্ত পর্যালোচনা উপলক্ষে যৌথ সমন্বয় কমিটি (JCC) সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর, ২০২৫) অনুষ্ঠিত এ সভায় প্রকল্পের সার্বিক অগ্রগতি ও অর্জনসমূহ পর্যালোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব। তিনি সিটি কর্পোরেশনগুলোর সময়োপযোগীভাবে গুরুত্বপূর্ণ জবাবদিহিমূলক নথি প্রণয়ন, নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য কাঠামোবদ্ধ ও নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রশংসা করেন। তিনি বলেন, এসব অর্জন প্রকল্পটির কার্যকর বাস্তবায়নেরই প্রতিফলন।

সভায় উপস্থিত জাইকার প্রতিনিধিরা প্রকল্পের আওতায় গড়ে ওঠা বিভিন্ন সিস্টেম ও প্রক্রিয়াকে টেকসই করতে এগুলোকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, দীর্ঘমেয়াদে সিটি কর্পোরেশনগুলোর স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিকমুখী সেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা জরুরি।

Related Posts

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি বুধবার (১১ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম,…

Mar 12, 2026
মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

বিজনেস ডেস্কঃ এনআরবি ব্যাংক পিএলসি-কে প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স প্রদান করেছে মাস্টারকার্ড। এর ফলে ব্যাংকটি বাংলাদেশে মাস্টারকার্ড ব্র্যান্ডের ক্রেডিট…

Mar 12, 2026
Scroll to Top