March 21, 2026

  • Home
  • All
  • সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিকনির্দেশনা দিলেন গাজীপুরের জেলা প্রশাসক
Image

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিকনির্দেশনা দিলেন গাজীপুরের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাবৃন্দের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে।

শ্রীপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ০১ ফেব্রুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার (০২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন গাজীপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আলম হোসেন।

জেলা প্রশাসক নির্বাচনকালীন আচরণবিধি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আরও বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন এবং শ্রীপুর আর্মি ক্যাম্পের মেজর রিফাত হাসান। তারা নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাপনা, বাহিনীগুলোর সমন্বিত ভূমিকা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ সংশ্লিষ্ট ভোটগ্রহণ কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য এই প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Related Posts

ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশে আলজেরীয় দূতাবাস

ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশে আলজেরীয় দূতাবাস

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে অবস্থিত আলজেরীয় দূতাবাস ১৯ মার্চ ২০২৬ তারিখে ঢাকার বারিধারায় তাদের প্রাঙ্গণে সসম্মানে আলজেরিয়ার বিজয় দিবস…

Mar 19, 2026
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: ড. খলিলুর রহমান

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: ড. খলিলুর রহমান

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি…

Mar 18, 2026
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ফ্রান্স

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ফ্রান্স

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে সোমবার (১৭ মার্চ ২০২৬) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে…

Mar 17, 2026
Scroll to Top