March 28, 2026

  • Home
  • All
  • সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
Image

সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে বৃহস্পতিবার (২৬ মার্চ, ২০২৬) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্‌যাপিত হয়েছে।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে গৃহীত কর্মসূচির সূচনা করেন। এরপর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণকে সাথে নিয়ে দূতাবাসের অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভার শুরুতেই মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

সভায় রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে জীবন উৎসর্গকারী সকল সূর্যসন্তান, সম্ভ্রম হারানো মা-বোন এবং অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাগণের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের অবস্থা তুলে ধরা এবং বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠনে প্রবাসী বাংলাদেশিগণের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

রাষ্ট্রদূত মহান স্বাধীনতার অদম্য চেতনাকে ধারণ করে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং দেশের সামগ্রিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

এছাড়া, তিনি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৌদি প্রবাসী বাংলাদেশিগণকে সতর্ক থাকা এবং স্থানীয় আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর তথ্য আদান-প্রদান করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

Related Posts

“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাসের উদ্যোগে শুক্রবার (২৭ মার্চ, ২০২৬) সন্ধ্যায় নেপালি সেনাবাহিনীর ২৬৩তম রেইজিং ডে যথাযোগ্য…

Mar 28, 2026
তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী…

Mar 28, 2026
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত

ডেস্ক রিপোর্টঃ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন’-এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত…

Mar 27, 2026
Scroll to Top