March 12, 2026

  • Home
  • All
  • স্কটল্যান্ডে বাংলাদেশের সম্মানসূচক কনসাল হিসেবে ড. ওয়ালি তছর উদ্দিনের দায়িত্ব গ্রহণ উপলক্ষে ইবিএফসিআই-এর সংবর্ধনা ও বাবসায়িক নেটওয়ার্কিং অনুষ্ঠিত
Image

স্কটল্যান্ডে বাংলাদেশের সম্মানসূচক কনসাল হিসেবে ড. ওয়ালি তছর উদ্দিনের দায়িত্ব গ্রহণ উপলক্ষে ইবিএফসিআই-এর সংবর্ধনা ও বাবসায়িক নেটওয়ার্কিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই)-এর বাংলাদেশ অঞ্চল ঢাকায় এক সংবর্ধনা ও ব্যবসায়িক নেটওয়ার্কিং অনুষ্ঠানের আয়োজন করে।

এই আয়োজনটি ছিল ড. ওয়ালি তছর উদ্দিন এমবিই ডিবিএ, ডি লিট-কে স্কটল্যান্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সম্মানসূচক কনসাল হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়া উপলক্ষে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিস দিপ্তী চৌধুরী, যিনি অতিথিদের স্বাগত জানান এবং পুরো অনুষ্ঠান পরিচালনা করেন। ২০২৬ সালের ৭ জানুয়ারি ঢাকার উত্তরা এলাকায় হায়াত প্যালেসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী নেতা শিক্ষাবিদ, আইনজীবী এবং ইবিএফসিআই-এর সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জনাব মোহাম্মদ আলী টিংকু, কান্ট্রি হেড, ইবিএফসিআই-বাংলাদেশ অঞ্চল। এরপর একটি উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশ, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে ইবিএফসিআই এর ভূমিকা তুলে ধরা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ প্রতিনিধি বক্তব্য প্রদান করেন। তিনি ড. ওয়ালি তছর উদ্দিনের কূটনৈতিক নিয়োগকে স্বীকৃতি জানান এবং অর্থনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতায় বাংলাদেশ সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট বক্তাদের মধ্যে ছিলেনঅধ্যাপক তাসলিম শাকুর, এফআরএসএ এফবিআইপি, এফআইএবি, ডিস্টিংগুইশত প্রফেসর, সোনার গণ্ডি বিশ্ববিদ্যালয় ও উপদেষ্টা, আইসিডিইএস জনাব মঞ্জিল মোরশেদ সভাপতি, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এবং আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এয়ার কমোডোর (অব) মুহাম্মদ পারভেজ, ইসলাম, বিপিপি, এনডিসি, পিএসসি, এডিডব্লিউসি, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও জ্ঞাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সাবেক কন্টিনজেন্ট কমান্ডার তারা সুশাসন, টেকসই উন্নয়ন, নেতৃত্ব ও বৈশ্বিক দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

ব্যবসা ও শিল্প খাত থেকে বক্তব্য দেন জনাব ফারুক হাসান, বিজিএমইএ-এর সাবেক সভাপতি, জায়ান্ট গ্রুপের চেয়ারম্যান এবং ঢাকায় গ্রিসের সম্মানসূচক কনসাল জেনারেল জনাব মোহাম্মদ হাতেম, সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং মিসেস মাকসুদা চৌধুরী মিশা, ব্যবস্থাপনা পরিচালক, স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড পরিচালক ইবিএফসিআই ও বিপিসিসিআই এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান। তারা টেকসই শিল্প রপ্তানি প্রতিযোগিতা, নারী নেতৃত্ব এবং শিল্পোন্নয়ন নিয়ে মতামত দেন।

এছাড়াও বক্তব্য দেন-ড. এম. হেলাল সরকার অনুমোদিত সাংবাদিক ও দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস এর সম্পাদক জনার সাকুয়াত আলী, সিইও ও প্রতিষ্ঠাতা অংশীদার, অ্যাকুইটাজ ক্যাপিটাল, আলহাজ মোহাম্মদ ফজলুল হক, সিডিওয়াইডব্লিউ (যুক্তরাজ্য), জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ বার কাউন্সিল ও চেয়ারম্যান, লিগ্যাল এডুকেশন কমিটি। তারা যুব উন্নয়ন, অর্থনীতি, সুশাসন ও আইনগত কাঠামো বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের মূল বক্তব্য দেন ড. ওয়ালি তছর উদ্দিন, ইবিএফসিআই এর প্রেসিডেন্ট এবং স্কটল্যান্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সম্মানসূচক কনসাল। তিনি ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশনস অনুযায়ী বাংলাদেশের সেবা করার অঙ্গীকার পুনর্বাক্ত করেন এবং যুক্তরাজা, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাপী বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন সংস্কৃতি ও পর্যটন যাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে একটি ব্যবসায়িক নেটওয়ার্কিং রিসেপশন অনুষ্ঠিত হয়, যেখানে নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও বিভিন্ন যাতের শিল্পনেতাদের মধ্যে পারস্পরিক আলোচনা ও অংশীদারিত্ব গড়ে ওঠে।

Related Posts

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি বুধবার (১১ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম,…

Mar 12, 2026
মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

বিজনেস ডেস্কঃ এনআরবি ব্যাংক পিএলসি-কে প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স প্রদান করেছে মাস্টারকার্ড। এর ফলে ব্যাংকটি বাংলাদেশে মাস্টারকার্ড ব্র্যান্ডের ক্রেডিট…

Mar 12, 2026
Scroll to Top