April 26, 2026

  • Home
  • All
  • স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
Image

স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে আজ রবিবার (২৬ এপ্রিল, ২০২৬) তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবস।

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে এই সংসদ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। তিনি বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় এবং রাষ্ট্রীয় নীতি-নির্ধারণে নারী প্রতিনিধিত্বের এক অনন্য দৃষ্টান্ত।

স্পীকার বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকতে পারে কিন্তু দেশের যেকোনো সংকট উত্তরণে সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো একত্রে সমাধানের প্রয়াস নেয়। এটি সংসদীয় গণতন্ত্রের খুবই ইতিবাচক দিক।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণ পরবর্তী ইউরোপীয় দেশগুলোর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি সংসদে রাজনৈতিক দলগুলোর নারী প্রতিনিধিত্বের অবস্থান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে মত বিনিময় করেন।

স্পীকার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে মৈত্রী গ্রুপ গঠন ও সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Posts

সুইস বিনিয়োগ বাড়াতে বাংলাদেশে সম্ভাবনাময় খাত তুলে ধরলেন বাণিজ্যমন্ত্রী

সুইস বিনিয়োগ বাড়াতে বাংলাদেশে সম্ভাবনাময় খাত তুলে ধরলেন বাণিজ্যমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত Reto Renggli বৈঠক করেছেন। আজ রবিবার (২৬…

Apr 26, 2026
বাংলাদেশ-তুরস্কের মধ্যে তথ্য ও যোগাযোগ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানালেন তথ্যমন্ত্রী

বাংলাদেশ-তুরস্কের মধ্যে তথ্য ও যোগাযোগ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানালেন তথ্যমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে রবিবার (২৬ এপ্রিল, ২০২৬) ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে…

Apr 26, 2026
এনআরবি ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে OFSS ও ডেটাএজের সঙ্গে চুক্তি

এনআরবি ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে OFSS ও ডেটাএজের সঙ্গে চুক্তি

বিজনেস ডেস্কঃ গ্রাহক সুরক্ষা ও ব্যাংকিং সেবা উন্নয়নে এনআরবি ব্যাংক পিএলসি, ওরাকল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সফটওয়্যার (OFSS) এবং তাদের…

Apr 26, 2026
Scroll to Top