March 29, 2026

  • Home
  • All
  • ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে, সরকারে গেলে সবাইকে নিয়ে কাজ করবে জামায়াত: জামায়াতে আমির ডা. শফিকুর রহমান
Image

১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে, সরকারে গেলে সবাইকে নিয়ে কাজ করবে জামায়াত: জামায়াতে আমির ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্কঃ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চলমান নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন। সরকার গঠন করতে পারলে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই দেশ পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “ভোটের ফল গণনা এখনো সম্পূর্ণ শেষ হয়নি। এখনই চূড়ান্ত কোনো মন্তব্য করলে ভোটারদের প্রতি সুবিচার করা হবে না। ধীরে ধীরে ফলাফল প্রকাশিত হবে।”

তিনি আরও বলেন, জাতির পক্ষ থেকে দায়িত্ব পেলে জামায়াতে ইসলামী দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে। একটি অংশগ্রহণমূলক ও সমন্বিত সরকার গঠনের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts

পর্যটন ও বিমান খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-নেপাল আলোচনা অনুষ্ঠিত

পর্যটন ও বিমান খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-নেপাল আলোচনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম (রিতা)-এর সাথে রবিবার (২৯ মার্চ, ২০২৬) মন্ত্রণালয়ে…

Mar 29, 2026
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা…

Mar 29, 2026
“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

“বাংলাদেশ-নেপাল সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে”: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাসের উদ্যোগে শুক্রবার (২৭ মার্চ, ২০২৬) সন্ধ্যায় নেপালি সেনাবাহিনীর ২৬৩তম রেইজিং ডে যথাযোগ্য…

Mar 28, 2026
Scroll to Top