March 12, 2026

  • Home
  • All
  • ১৪–১৭ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে জিটিবি বাংলাদেশ ২০২৬ ও গ্যাপেক্সপো ২০২৬
Image

১৪–১৭ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে জিটিবি বাংলাদেশ ২০২৬ ও গ্যাপেক্সপো ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের গার্মেন্টস ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরতে আগামী ১৪ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে জিটিবি বাংলাদেশ ২০২৬ ও গ্যাপেক্সপো ২০২৬।

রবিবার (১১ জানুয়ারি, ২০২৬) রাজধানীর হোটেল লা ভিঞ্চিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এএসকের টিপুসহ বিজিএপিএমইএ ও এএসকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার বলেন, আগামী ১৪ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি)-এর হল নম্বর ০২, ০৫, ৬ এ ও এক্সপো জোনে অনুষ্ঠিত হবে গ্যাপেক্সপো-২০২৬-এর ১৫তম আয়োজন। একই সময়ে কনকারেন্ট ইভেন্ট হিসেবে অনুষ্ঠিত হবে ‘গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ-২০২৬’। এ বছর চারটি মূল হল ও হ্যাঙ্গারসহ মোট ১০টি হলে মেলা অনুষ্ঠিত হবে। এতে ৩৫০টি প্রতিষ্ঠান অংশ নেবে এবং থাকবে প্রায় ১ হাজার ৫০০টি স্টল। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, জাপান, ভিয়েতনাম, চীন, দক্ষিণ কোরিয়া ও জার্মানিসহ ১৮টির বেশি দেশ।

মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি ২০২৬ বেলা ১১টায়, আইসিসিবির হল নম্বর ০২-এ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে থাকবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, এফসিএমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআই প্রশাসক মো. আব্দুর রহিম খান এবং বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান।

এক্সপোগুলো যৌথভাবে আয়োজন করছে এএসকে ট্রেডার্স এবং বাংলাদেশ গার্মেন্ট অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BGAPMEA)। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং শিল্পের উল্লেখযোগ্য ১.৬ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি সাফল্য বিশেষভাবে তুলে ধরা হবে।

প্রদর্শনীতে প্রায় ১,৫০০টিরও বেশি স্টল অংশগ্রহণ করবে, যেখানে গার্মেন্ট শিল্পে ব্যবহৃত সর্বাধুনিক প্রযুক্তি, কাঁচামাল, যন্ত্রপাতি, অ্যাকসেসরিজ এবং প্রস্তুত পণ্যের বিস্তৃত প্রদর্শনী থাকবে। এর মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে ইমপোর্ট সাবস্টিটিউশন, ভ্যালু অ্যাডিশন এবং আরএমজি খাতের সাপ্লাই চেইন আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা হবে।

আয়োজকরা জানান, এই এক্সপো স্থানীয় ও আন্তর্জাতিক উদ্যোক্তা, ক্রেতা, বিনিয়োগকারী এবং শিল্প সংশ্লিষ্টদের জন্য পারস্পরিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এক্সপোটি সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে।

Related Posts

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

কক্সবাজার উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে…

Mar 11, 2026
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সাক্ষাৎ…

Mar 11, 2026
কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, একটি কার্যকর ও প্রাণবন্ত…

Mar 11, 2026
Scroll to Top