April 19, 2026

  • Home
  • All
  • ভোজ্যতেলের মূল্য সমন্বয় : বাস্তবায়নে তিন সিদ্ধান্ত
Image

ভোজ্যতেলের মূল্য সমন্বয় : বাস্তবায়নে তিন সিদ্ধান্ত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সভাপতিত্বে সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য সমন্বয় সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
সর্বসম্মতিক্রমে বৈঠকে নিম্নরূপ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়ঃ

১. আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের মূল্য বৃদ্ধির প্রবণতা বিবেচনায় এনে অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ পূর্বক প্রতি লিটার খোলা সয়াবিন তেলে সর্বোচ্চ খুচরা মূল্য ১৫৭ টাকা, প্রতি লিটার খোলা পাম সুপার তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৫৭ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৭৫ টাকা এবং প্রতি ০৫ (পাঁচ) লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা ৮৫২ টাকা নির্ধারণ করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েন বিজ্ঞপ্তি জারি করবে;
২. জাতীয় রাজস্ব বোর্ড পরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে আমদানি পর্যায়ে আরোপিত বিদ্যমান সংযোজন কর (মূসক) এর মেয়াদ আগামী ১৫ ই ডিসেম্বর থেকে বৃদ্ধি করে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত নির্ধারণ করবে; এবং
. বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন প্রত্যেক মাসে ৫ তারিখ এর মধ্যে অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের নিমিত্ত বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ প্রেরণ করবে এবং বাণিজ্য মন্ত্রণালয় তদনুযায়ী সভা করবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন , বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খানসহ দেশের বিশিষ্ট ভোজ্যতেল আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Related Posts

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-তুরস্কের সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-তুরস্কের সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। শনিবার (১৮ এপ্রিল) সকালে…

Apr 19, 2026
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অমূল্য সম্পদ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,…

Apr 19, 2026
উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পাকিস্তানের পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্কে অনুষ্ঠিত Antalya…

Apr 18, 2026
Scroll to Top