March 14, 2026

  • Home
  • All
  • রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 
Image

রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। 

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ১৪ ডিসেম্বর অত্যন্ত বেদনার দিন। ১৯৭১ সালের ডিসেম্বরে যখন গোটা জাতি আমাদের কাঙ্খিত স্বাধীনতার বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় পাকিস্তানি হানাদার বাহিনী জাতিকে মেধাশূণ্য করার জন্য আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তিনি বলেন, দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদ বুদ্ধিজীবীদের তাৎপর্য সকলের কাছে তুলে ধরতে হবে যাতে আগামী প্রজন্মের সন্তানরা দেশের প্রকৃত ইতিহাস লালন করতে পারে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোঃ রুহুল আমিন, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম ফজলুল হক, জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুল মান্নান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রূপনা চাকমা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহামদ শফী, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুর উজ জামান সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও জেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

Related Posts

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জাপানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জাপানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২…

Mar 14, 2026
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ জাপান সরকার এই মাসে জাতিসংঘের সংস্থাগুলির সাথে পাঁচটি নতুন অনুদান সহায়তা প্রকল্পের জন্য স্বাক্ষর এবং বিনিময়…

Mar 14, 2026
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 13, 2026
Scroll to Top