March 5, 2026

  • Home
  • All
  • বাণিজ্য উপদেষ্টার সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
Image

বাণিজ্য উপদেষ্টার সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত Adelouahab Saidani বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (০৫ জানুয়ারি ২০২৫) বিকালে বাণিজ্য উপদেষ্টার সচিবালয়স্থ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক বাণিজ্য পরিস্থিতি ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ভাতৃপ্রতিম দেশ আলজেরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের।ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক যোগ এ সম্পর্ককে শক্তিশালী করেছে। মাধ্যমে দুদেশের জনগণের সম্পর্ক নিবিড় হবে।

শেখ বশিরউদ্দীন বলেন, আমাদের বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে হবে।আলজেরিয়ার সাথে বাণিজ্য বৃদ্ধিকে সম্ভাবনার নতুন ক্ষেত্র বলে অবিহিত করেন তিনি।এসময় উপদেষ্টা বাংলাদেশের জনশক্তিকে কাজে লাগিয়ে আলজেরিয়ার ভূমি ব্যবহার করে কৃষির বিকাশে (কন্ট্রাক্ট ফার্মিং) কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়ায় বাংলাদেশের গার্মেন্ট পণ্যসহ সকল পণ্যের বাজার রয়েছে।বিদ্যমান সুযোগকে বাংলাদেশের কাজে লাগানো উচিত।এ সময় আলজেরিয়ার ব্যবসায়ীগণ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, রমজান উপলক্ষে আলজেরিয়া থেকে উন্নত মানের খেজুর আমদানি হয়।সার ও জ্বালানি বিষয়েও বাণিজ্য বাড়ানোর সুযোগ আছে । এসময় রাষ্ট্রদূত বাংলাদেশে টেক্সটাইল ও ফার্মাসিউটিক্যালস খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top