March 4, 2026

  • Home
  • All
  • মালয়েশিয়ান হাইকমিশনে বিজনেস প্রতিনিধিদের বৈঠক
Image

মালয়েশিয়ান হাইকমিশনে বিজনেস প্রতিনিধিদের বৈঠক

আজ সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ঢাকায় অবস্থিত মালয়েশিয়ান হাইকমিশনে বাংলাদেশে নিযুক্ত মহামান্য মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিজনেস ইন বাংলাদেশ-এর সম্পাদক মোঃ সজীবুল-আল-রাজীব, এক্সপোপ্রো-এর প্রতিষ্ঠাতা এবং সিইও মোঃ মামুনুর রহমান, এবং জেসিআই-এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট খন্দকার নায়েমুল হাসান।

বৈঠকের শুরুতে হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি, বিজনেস ইন বাংলাদেশ-এর পক্ষ থেকে একটি ম্যাগাজিন কভার ফ্রেম উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, পর্যটন খাতের প্রসার, ভিসা জটিলতা নিরসন, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, বি২বি কার্যক্রম, যৌথ সেমিনার আয়োজন, এবং বাংলাদেশি উদ্যোক্তাদের মালয়েশিয়ার বিভিন্ন মেলায় অংশগ্রহণের সুযোগ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ বৈঠক উভয় দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় এবং বাণিজ্যিক সহযোগিতাকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

Related Posts

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করেন। টেলিফোনালাপে চলমান…

Mar 3, 2026
Scroll to Top