March 18, 2026

  • Home
  • All
  • প্রাইম ব্যাংক’র সাথে চুক্তি করলো এশিউর গ্রুপ
Image

প্রাইম ব্যাংক’র সাথে চুক্তি করলো এশিউর গ্রুপ

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি সই করেছে বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠান এশিউর গ্রুপ। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠানটির সাথে এ চুক্তি করে প্রাইম ব্যাংক।

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহকরা এশিউর গ্রুপ থেকে প্রোপার্টি ক্রয়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, পেমেন্ট সিডিউল অনুযায়ী ডাউন পেমেন্ট করার সুবিধা, উন্নত মানের ফ্রি কিচেন কেবিনেট এবং DERA রিসোর্ট অ্যান্ড স্পাতে দুইদিনের কাপল ট্যুর উপভোগ করতে পারবেন। এছাড়াও এশিউর গ্রুপ থেকে রেফার করা গ্রাহকরা প্রাইম ব্যাংক থেকে আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং এশিউর গ্রুপের সিইও ইঞ্জিঃ জিনাতুল কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল এবং এশিউর গ্রুপের সিনিয়র ডিজিএম আশীষ কুমার সরকার সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

Related Posts

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: ড. খলিলুর রহমান

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: ড. খলিলুর রহমান

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি…

Mar 18, 2026
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ফ্রান্স

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ফ্রান্স

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে সোমবার (১৭ মার্চ ২০২৬) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে…

Mar 17, 2026
ভিয়েনায় ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর সাইডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে UNODC নির্বাহী পরিচালকের বৈঠক অনুষ্ঠিত

ভিয়েনায় ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর সাইডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে UNODC নির্বাহী পরিচালকের বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ডেস্ক রিপোর্ট: অস্ট্রিয়ার ভিয়েনা-এ চলমান ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর সাইডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন…

Mar 17, 2026
Scroll to Top