March 13, 2026

  • Home
  • All
  • কসোভোর নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন
Image

কসোভোর নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন

বাংলাদেশে কসোভো প্রজাতন্ত্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত জনাব লুলজিম প্লানা বুধবার (২৯ জানুয়ারী, ২০২৫) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের সাথে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে, রাষ্ট্রদূত প্লানা কসোভোকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানে বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছেন এবং দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি দুই দেশের জনগণের মধ্যে সম্পৃক্ততা এবং মিথস্ক্রিয়া বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূত প্লানাকে তার নতুন ভূমিকায় সাফল্য কামনা করেছেন এবং তার দায়িত্ব ও কর্তব্য পালনে বাংলাদেশ সরকারের সহায়তার আশ্বাস দিয়েছেন।

Related Posts

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি বুধবার (১১ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম,…

Mar 12, 2026
মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

বিজনেস ডেস্কঃ এনআরবি ব্যাংক পিএলসি-কে প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স প্রদান করেছে মাস্টারকার্ড। এর ফলে ব্যাংকটি বাংলাদেশে মাস্টারকার্ড ব্র্যান্ডের ক্রেডিট…

Mar 12, 2026
Scroll to Top