March 4, 2026

  • Home
  • All
  • সম্মিলিত পরিষদের আয়োজনে মোস্তফা গোলাম কুদ্দুসের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত
Image

সম্মিলিত পরিষদের আয়োজনে মোস্তফা গোলাম কুদ্দুসের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

বিজিএমইএ ও সম্মিলিত পরিষদের সাবেক সভাপতি এবং ড্রাগন গ্রুপ ও রূপালী ইনস্যুরেন্সের চেয়ারম্যান জনাব মোস্তফা গোলাম কুদ্দুসের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সম্মিলিত পরিষদের উদ্যোগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি, ২০২৫) বিকেলে বিজিএমইএ-এর অডিটোরিয়ামে এই শোকসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান।

শোকসভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা জনাব মোস্তফা গোলাম কুদ্দুসের অবদান ও কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, দেশের গার্মেন্টস শিল্পের বিকাশ ও বাণিজ্য উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অভাব অপূরণীয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করা হয়, যেখানে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে বিজিএমইএ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনাব মোস্তফা গোলাম কুদ্দুসের স্মরণে এই শোকসভা তাঁর কর্ম ও আদর্শকে আরও সুদৃঢ়ভাবে স্মরণ করিয়ে দিলো বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top