March 20, 2026

  • Home
  • All
  • জাপানের বৃহৎ বাণিজ্য গ্রুপের সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠক
Image

জাপানের বৃহৎ বাণিজ্য গ্রুপের সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠক

জাপানের শীর্ষ বিনিয়োগকারীদের বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহবান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৫) সকালে টোকিওতে জাপানের অন্যতম বৃহৎ বাণিজ্য গ্রুপ NEXI (NIPPON), Mitsui, Marubeni, HSBC, Mitsubishi Heavy Industry ও JT প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এ আহবান জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন , বর্তমানে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে ৩৫০টির বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। জাপান থেকে আমরা আরো বেশি বিনিয়োগ প্রত্যাশা করি।’

জাপানকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে অত্যন্ত গর্বিত। তারা আমাদের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু এবং প্রধান উন্নয়ন সহযোগী।’ এ সময় উপদেষ্টা বাংলাদেশ থেকে অধিক সংখ্যক পণ্যের পাশাপাশি জনশক্তি আমদানির জন্য প্রতিনিধিদলকে আহবান জানান।

জাপানের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিগণ এসময় বাংলাদেশে তাদের ব্যবসা অব্যাহত রাখা ও বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস দেন।

বৈঠকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জেটরো প্রতিনিধি Iuji Ando এবং জাইকা প্রতিনিধি Yasuyuki Murahashi, জাপানে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ ( এনবিআর ) এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন Watami Group এর প্রধান Miki Watanabe এর সাথে বৈঠক করেন।

Related Posts

ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশে আলজেরীয় দূতাবাস

ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশে আলজেরীয় দূতাবাস

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে অবস্থিত আলজেরীয় দূতাবাস ১৯ মার্চ ২০২৬ তারিখে ঢাকার বারিধারায় তাদের প্রাঙ্গণে সসম্মানে আলজেরিয়ার বিজয় দিবস…

Mar 19, 2026
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: ড. খলিলুর রহমান

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: ড. খলিলুর রহমান

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি…

Mar 18, 2026
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ফ্রান্স

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ফ্রান্স

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে সোমবার (১৭ মার্চ ২০২৬) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে…

Mar 17, 2026
Scroll to Top