March 5, 2026

  • Home
  • All
  • ঢাকা চেম্বারের ২৯-সদস্যের ব্যবসায়িক প্রতিনিধিদলের আমিরাত সফর
Image

ঢাকা চেম্বারের ২৯-সদস্যের ব্যবসায়িক প্রতিনিধিদলের আমিরাত সফর

সংযুক্ত আরব আমিরাতের (UAE) নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণের লক্ষ্যে সম্প্রতি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI)-এর ২৯ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধিদল দেশটি সফর করেছেন। প্রতিনিধি দলটি DCCI সভাপতি তাসকিন আহমেদের নেতৃত্বে এই সফর সম্পন্ন করে।

সফরের অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আবুধাবি চেম্বার প্রতিনিধি দলটিকে স্বাগত জানায়। পরবর্তীতে বাংলাদেশি ও আবুধাবির ব্যবসায়ীদের মধ্যে একটি কার্যকরী বিজনেস টু বিজনেস (B2B) বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে DCCI সভাপতি তাসকিন আহমেদ, আবুধাবি চেম্বারের দ্বিতীয় সহ-সভাপতি ও ম্যানেজিং ডিরেক্টর শামিস আলী আল ধাহেরি, আবুধাবি ইনভেস্টমেন্ট অফিসের ইনভেস্টর এনগেজমেন্ট প্রধান ওমর আল হোসানি, DCCI-এর সাবেক সভাপতি রিজওয়ান রহমান, সিনিয়র সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী, সহ-সভাপতি মোঃ সালেম সুলেমানসহ ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top