March 5, 2026

  • Home
  • All
  • বিজিএমইএ-এর নির্বাচনী জোট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Image

বিজিএমইএ-এর নির্বাচনী জোট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজান উপলক্ষে বিজিএমইএ-এর নির্বাচনী জোট ফোরাম শনিবার (৮ মার্চ, ২০২৫) বিকেলে গল্‌ফ গার্ডেন, আর্মি গল্‌ফ ক্লাব (কুর্মিটোলা)-এ এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করে। এই মাহফিলে বিজিএমইএ-এর সম্মানিত সদস্যবৃন্দ ও ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফোরামের প্যানেল লিডার জনাব মাহমুদ হাসান খান (বাবু), ফোরামের সভাপতি জনাব এম এ সালাম, ফোরামের মহাসচিব ড. রশিদ আহমেদ হোসাইনী, বিজিএমইএ-এর সাবেক প্রেসিডেন্ট ড. রুবানা হক, সাবেক প্রেসিডেন্ট আনিসুর রহমান সিনহা, সাবেক প্রেসিডেন্ট আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), ফোরামের চট্টগ্রাম বিভাগের প্যানেল লিডার জনাব সেলিম রহমান সহ পোশাকশিল্পের সাথে সম্পৃক্ত আরও সম্মানিত ব্যক্তিবর্গ।

ফোরামের এই আয়োজনের মাধ্যমে একে অপরের সাথে সুসম্পর্ক স্থাপন, মতবিনিময় এবং পোশাকশিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়। সম্মানিত অতিথিরা এই ধরনের ইফতার মাহফিলের মাধ্যমে বিজিএমইএ-র সম্মানিত সদস্যদের একত্রিত করার গুরুত্ব তুলে ধরেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top