March 5, 2026

  • Home
  • All
  • আইএলও-এর ৩৫৩তম অধিবেশনে যোগদান করেছেন শ্রম উপদেষ্টা
Image

আইএলও-এর ৩৫৩তম অধিবেশনে যোগদান করেছেন শ্রম উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আইএলও এর ৩৫৩ তম গভর্নিং বডির সভায় যোগদান করেছে। 

সোমবার (১০ মার্চ, ২০২৫) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় এই সভার উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দলটি যোগদান করে।

প্রতিনিধি দলে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং জেনেভায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে এম সাখাওয়াত হোসেন মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোসহ আইএলও এর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের শ্রম পরিস্থিতির সার্বিক উন্নতির বিষয়ে বর্ণনা করেন। 

এছাড়া শ্রম উপদেষ্টা বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ বিস্তারিত আলোকপাত করেন। 

উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল আগামী আয়োজনসহ গুরুত্বপূর্ণ সেশনসমূহে সক্রিয় অংশগ্রহণ করবেন।

সূত্রঃ বাসস।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top