March 6, 2026

  • Home
  • All
  • হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) ইফতার মাহফিল অনুষ্ঠিত
Image

হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) ইফতার মাহফিল অনুষ্ঠিত

বুধবার (১৩ মার্চ, ২০২৫) হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর অফিসার্স ক্লাবে। অনুষ্ঠানে হাবের নবনির্বাচিত সভাপতি জনাব সৈয়দ গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এএফএম খালিদ হাসান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আব্দুন নাসের খান।

ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন হাবের সম্মানিত মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। আরও বক্তব্য দেন বিজিএমইএ’র সাবেক সভাপতি এসএম ফজলুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন হাব প্রতিষ্ঠার প্রথম সভাপতি ড. মোহাম্মাদ ফারুক, সাবেক সভাপতি জনাব ইব্রাহীম বাহার, জনাব জামাল আহমেদ, প্রতিষ্ঠার প্রথম মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতি, সাবেক মহাসচিব রশিদ শাহ সম্রাট, আটাব সভাপতি আব্দুস সালাম আরেফ এবং টোয়াব সভাপতি জনাব মোহাম্মাদ রাফিউজ্জামান।

এছাড়াও চট্টগ্রাম ও ঢাকা জোনসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং হাবের সম্মানিত সদস্যবৃন্দ উক্ত মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে অতিথিরা হজ্জ ব্যবস্থাপনার উন্নয়ন ও ধর্মীয় সেবার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা হাবের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top