March 6, 2026

  • Home
  • All
  • মরহুম মোঃ এরফান আলীর রুহের মাগফিরাতের জন্য এরফান গ্রুপের বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
Image

মরহুম মোঃ এরফান আলীর রুহের মাগফিরাতের জন্য এরফান গ্রুপের বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গত ১২ই মার্চ ২০২৫ বুধবার ১১ই রমজান, এরফান গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মোঃ এরফান আলীর রুহের মাগফিরাত করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এরফান গ্রুপ পরিবারের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে এরফান গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মাহবুব আলম (সিআইপি) এর সভাপতিত্বে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ মহোদয় , সাবেক এমপি মো. লতিফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিসুর রহমান,সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম ও মাওলানা আব্দুল মতিন,এরফান গ্রুপের জিএম আলহাজ্ব সাইফুল ইসলাম, অগ্রণী ব্যাংকের এজিএম রফিকুল ইসলাম সহ জেলার বিভিন্ন শ্রেণির ব‍্যবসায়ী বৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার পূর্ব মূহুর্তে এরফান গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মোঃ এরফান আলীর রুহের মাগফিরাত কামনা করে ও দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয়।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top