March 6, 2026

  • Home
  • All
  • সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ফুডি’র আয়োজন ইফতার ও সাহরী ফেস্ট ২০২৫ শুরু হতে যাচ্ছে
Image

সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ফুডি’র আয়োজন ইফতার ও সাহরী ফেস্ট ২০২৫ শুরু হতে যাচ্ছে

বাংলাদেশের ফুড ডেলিভারি ভিত্তিক অত্যন্ত জনপ্রিয় ফুডি অ্যাপ একটি ব্যতিক্রমধর্মী ফেস্টিভ্যাল আয়োজন করতে যাচ্ছে। যা ফুডি ইফতার ও সাহরী ফেস্ট ২০২৫, আজ ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে বিরতিহীনভাবে রাত ১১টা পর্যন্ত আধুনিক ঢাকার কেন্দ্রস্থল বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ এর মাঠে অনুষ্ঠিত হবে। এ মেলার মাধ্যমে পবিত্র রমজান মাসে নানাবিধ আয়োজনের সমাহার নিয়ে উপস্থিত থাকবে নতুন, পুরাতন ঢাকার জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর মধ্যে প্রায় ৩০টি স্টল। একই ভেন্যুতে আপনার পছন্দের সকল ধরনের খাবার সামগ্রী পেতে সহায়তা করবে এ ব্যতিক্রমধর্মী মেলা।

ফুডি ইফতার ও সাহরী ফেস্টকে আকর্ষণীয় করার জন্য এ মেলার সাথে সংযুক্ত রয়েছে পাওয়ার্ড বাই জনপ্রিয় ও বিশ্বস্ত ব্যাংক ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল), বেভারেজ পার্টনার হিসেবে আছে কোকাকোলা, হাইজিন পার্টনার ডেটল এবং আইসক্রিম পার্টনার সেভয়।

আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে এ মেলায় বিশেষ আয়োজন থাকছে আগামী ২৬ মার্চ থেকে স্পেশাল মেহেদি ফেস্টিভ্যাল।

বাংলাদেশে সময়ের গুরুত্ব বিবেচনায় ফুড ডেলিভারি ব্যবসায়ে নতুন সংযোজন “ফুডি”, যা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি সহযোগী প্রতিষ্ঠান। ফুডি, বাংলাদেশে ডেলিভারী ভিত্তিক সম্পূর্ণ দেশীয় একটি ফুড সেবা প্রতিষ্ঠান।

অনলাইনে খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডি, শিক্ষিত তরুন সমাজকে কর্মক্ষম করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে, যা দেশের বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনলাইনভিত্তিক এ প্ল্যাটফর্ম বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে।

দেশজুড়ে সেবা বিস্তৃত করার পাশাপাশি ফুডি ব্যবহারকারীদের সবসময় সর্বোত্তম সেবা প্রদানে ও নতুন নতুন উদ্ভাবনে বদ্ধ পরিকর। ফুডি’র সেবা গ্রহণকারীদের জন্য রেস্টুরেন্ট, শপ ও রাইডার পার্টনারদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top