March 4, 2026

  • Home
  • All
  • বিনিয়োগে দক্ষতার স্বীকৃতি: চার প্রতিষ্ঠান পেল ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’
Image

বিনিয়োগে দক্ষতার স্বীকৃতি: চার প্রতিষ্ঠান পেল ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’

দেশের বিনিয়োগ অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চারটি প্রতিষ্ঠানকে এবার প্রদান করা হয়েছে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’।

বুধবার (৯ এপ্রিল, ২০২৫) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’-এর উদ্বোধনী আয়োজনে এই সম্মাননা তুলে দেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও সম্মেলনের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—ফেব্রিক লাগবে, ওয়ালটন, বিকাশ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে তাদেরকে এই সম্মাননা প্রদান করা হয়।

উদ্ভাবনী উদ্যোগের জন্য পুরস্কৃত হয়েছে ফেব্রিক লাগবে। পরিবেশবান্ধব ও টেকসই বিনিয়োগে এগিয়ে থাকায় স্বীকৃতি পেয়েছে ওয়ালটন। আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে বিশেষ অবদান রাখায় বিকাশকে পুরস্কৃত করা হয়। আর দেশীয় বিনিয়োগের অগ্রদূত হিসেবে সম্মাননা পেয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

এছাড়াও, বিনিয়োগ সহায়ক অবকাঠামো উন্নয়নে অসামান্য ভূমিকার জন্য ‘কোরিয়ান এক্সপার্ট প্রসেসিং জোন’-কে দেয়া হয় বিশেষ সম্মাননা। পাশাপাশি, বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে অব্যাহত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ব্যবসায়ী কিহাক সাং-কে প্রদান করা হয়েছে সম্মানসূচক নাগরিকত্ব।

Related Posts

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করেন। টেলিফোনালাপে চলমান…

Mar 3, 2026
Scroll to Top