March 9, 2026

  • Home
  • All
  • বাণিজ্য উপদেষ্টার সাথে মালদ্বীপের হাইকমিশনারের বৈঠক
Image

বাণিজ্য উপদেষ্টার সাথে মালদ্বীপের হাইকমিশনারের বৈঠক

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ বৈঠক করেছেন।

রবিবার (২৫ মে ২০২৫) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন , বাংলাদেশে হাইকোয়ালিটি (উচ্চমান সম্পন্ন) নির্মাণ সামগ্রী তৈরি করছে।প্লাইউড,পাইপ,টাইলস ও উন্নতমানের গ্লাস তৈরির ফলে বাংলাদেশ এখন এসব পণ্যের অন্যতম উৎস হয়ে উঠেছে। মালদ্বীপ এসব পণ্য তাদের অবকাঠামো নির্মাণে ব্যবহার করতে পারে। এসময় তিনি বাংলাদেশে মালদ্বীপের বিনিয়োগ বাড়ানোরও আহবান জানান।

দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি দুদেশের অর্থনীতিকে শক্তিশালী করবে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এদেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণ দানের মাধ্যমে মালদ্বীপ ভূমিকা রাখতে পারে। এসময় তিনি মালদ্বীপে শ্রমিক পাঠানোর খরচ কমিয়ে আনার আহবান জানান।

মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ বলেন, বাংলাদেশে ও মালদ্বীপের মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি দুদেশের সম্পর্ককে আরো এগিয়ে নেবে। এসময় তিনি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে মালদ্বীপের বিনিয়োগ বাড়ানোর কথা উল্লেখ করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার ও মালদ্বীপ হাইকমিশনের দ্বিতীয় সচিব আহমেদ মাইশান উপস্থিত ছিলেন।

Related Posts

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার…

Mar 9, 2026
জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

জাপানে  খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

ডেস্ক রিপোর্টঃ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সাথে তাঁর অফিস কক্ষে জাপান…

Mar 9, 2026
রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ…

Mar 9, 2026
Scroll to Top