March 10, 2026

  • Home
  • All
  • চীন সফরের পূর্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সম্মানে চায়না দূতাবাসে সংবর্ধনা
Image

চীন সফরের পূর্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সম্মানে চায়না দূতাবাসে সংবর্ধনা

ঢাকাস্থ চীনা দূতাবাস বাংলাদেশ জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের সম্মানে এক বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে। মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। তিনি সংবর্ধনায় বক্তব্য প্রদান করেন এবং বাংলাদেশ-চীন পারস্পরিক সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সংবর্ধনায় অংশগ্রহণ করে। তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়াও সংবর্ধনায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইন, শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি শহিদুল ইসলাম ও সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম। দলের আমীরের পিএস নজরুল ইসলাম, ওমর হাসিব শফিউল্লাহ ও নওশাদ আলী ফরহাদও অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, চীন সরকারের আমন্ত্রণে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আগামী ১১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত চীন সফর করবে।

Related Posts

বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

বাংলাদেশের কৃষিখাতে বাজার সম্প্রসারণে সহায়তা করবে জাতিসংঘের FAO

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সোমবার (৯ মার্চ, ২০২৬) সচিবালয়ে তাঁর…

Mar 10, 2026
বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

বাংলাদেশের লজিস্টিকস ও রেল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি সোমবার (৯ মার্চ ২০২৬) নৌপরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও…

Mar 10, 2026
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার…

Mar 9, 2026
Scroll to Top