March 7, 2026

  • Home
  • All
  • চীন সফরের আগে গ্রামীণ ব্যাংক প্রতিনিধিদলের জন্য চীনা দূতাবাসে বিদায় সংবর্ধনা আয়োজন
Image

চীন সফরের আগে গ্রামীণ ব্যাংক প্রতিনিধিদলের জন্য চীনা দূতাবাসে বিদায় সংবর্ধনা আয়োজন

চীন সফরের প্রাক্কালে গ্রামীণ ব্যাংক ও স্কলারশিপ প্রাপ্ত প্রতিনিধিদলের সম্মানে এক বিদায় সংবর্ধনা আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস।

রবিবার (২০ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen)। তিনি উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং চীন-বাংলাদেশ মৈত্রীর দীর্ঘস্থায়ী সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর আবদুল হান্নান চৌধুরী। এছাড়াও গ্রামীণ ব্যাংক ও বিভিন্ন খাতের মোট ১৫ সদস্যের প্রতিনিধি দল এই সংবর্ধনায় অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তাঁর বক্তব্যে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং প্রতিনিধিদলের সফল সফরের কামনা করেন।

গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর হান্নান চৌধুরী চীনা দূতাবাসের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Posts

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও…

Mar 8, 2026
লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
Scroll to Top