March 7, 2026

  • Home
  • All
  • বন ও বননির্ভর জনগোষ্ঠী রক্ষায় ইইউর সহায়তায় বন সুরক্ষা প্রকল্প উদ্বোধন
Image

বন ও বননির্ভর জনগোষ্ঠী রক্ষায় ইইউর সহায়তায় বন সুরক্ষা প্রকল্প উদ্বোধন

বননির্ভর জনগোষ্ঠীর জীবিকা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এবং সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (SEHD) এর আয়োজনে রবিবার (২০ জুলাই, ২০২৫) রাজধানী ঢাকায় “Protecting Forest Communities from Drastic Forest Loss, Plantation Economy, Climate Change, and Land Grabbing” শীর্ষক একটি নতুন প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রতিনিধিত্বকারী মিশনের কোঅপারেশন প্রধান মিখাল ক্রেজা বলেন, “নতুন এ প্রকল্পটি আদিবাসী জনগোষ্ঠীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের চ্যালেঞ্জগুলো বোঝার পাশাপাশি নীতিনির্ধারণে কার্যকর সমাধান উপস্থাপনেও এটি সহায়ক হবে।”

প্রকল্পটি বাস্তবায়ন করবে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (SEHD)। সহ-অর্থায়নে রয়েছে জার্মান সংস্থা মিজেরিওর (Misereor)। প্রকল্পের আওতায় যেসব কার্যক্রম বাস্তবায়িত হবে, সেগুলো হলো:

  • ঐতিহ্যগত ভূমি ও বন অধিকার রক্ষা
  • গবেষণা, প্রশিক্ষণ ও কমিউনিটি অ্যাডভোকেসির মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি
  • প্রাকৃতিক বন সংরক্ষণ ও জলবায়ু অভিযোজনের উন্নয়ন

আলোচকগণ উল্লেখ করেন, বন এবং এর ওপর নির্ভরশীল জনগোষ্ঠীকে একত্রে সুরক্ষা প্রদান করলেই একটি সবুজ ও ন্যায্য ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

Related Posts

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও…

Mar 8, 2026
লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
Scroll to Top