March 7, 2026

  • Home
  • All
  • ঢাকা বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি আলজেরিয়ার মন্ত্রীর গভীর সমবেদনা প্রকাশ
Image

ঢাকা বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি আলজেরিয়ার মন্ত্রীর গভীর সমবেদনা প্রকাশ

আলজেরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ঢাকা বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকবার্তা স্বাক্ষর করেছেন আলজেরিয়ার মুজাহিদীন ও অধিকারভোগী মন্ত্রী মি. ঈদ রেবিগা। গত বৃহস্পতিবার (২৪ জুলাই, ২০২৫) তিনি এ শোকবার্তা স্বাক্ষর করেন।

ঢাকায় একটি সামরিক বিমান দুর্ঘটনায় স্কুল ভবনে আঘাত হানার ফলে বহু প্রাণহানি ও আহতের ঘটনায় আলজেরিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় মন্ত্রী রেবিগা বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে, আমি আলজেরিয়ার রাষ্ট্রপতির পক্ষ থেকে, আলজেরিয়ার সরকার এবং জনগণের পক্ষ থেকে, আপনাদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা, সহানুভূতি ও সহমর্মিতা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি দৃঢ়চেতা দেশ, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ এই কঠিন সময় অতিক্রম করতে সক্ষম হবে। আলজেরিয়া সর্বদা বাংলাদেশ ও এর জনগণের পাশে রয়েছে।”

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top