March 3, 2026

  • Home
  • All
  • বাংলাদেশে পড়াশোনা করা নেপালি চিকিৎসকদের মাধ্যমে দ্বিপাক্ষিক বন্ধনের নতুন দিগন্ত
Image

বাংলাদেশে পড়াশোনা করা নেপালি চিকিৎসকদের মাধ্যমে দ্বিপাক্ষিক বন্ধনের নতুন দিগন্ত

বাংলাদেশে শিক্ষা অর্জন করা নেপালি চিকিৎসকদের সংগঠন “Society for Nepalese Doctors from Bangladesh” এর একটি প্রতিনিধি দল কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে সংগঠনের সদস্যরা রাষ্ট্রদূতকে সংগঠনের মিশন, ভিশন এবং চলমান কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রদূত তাদের ঐক্য, সংযুক্তি এবং একসাথে এগিয়ে যাওয়ার মানসিকতার প্রশংসা করেন। একইসাথে তিনি বাংলাদেশ ও নেপালের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে তাদের অবদানের প্রশংসা করেন এবং বলেন, এই চিকিৎসকেরা বাংলাদেশকে একটি ইতিবাচক ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করছেন।

আলোচনায় বাংলাদেশ ও নেপালের মধ্যে চিকিৎসা এবং ওষুধ শিল্প খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাব্য পথ নিয়েও মতবিনিময় হয়। প্রতিনিধি দল জানায়, তারা শীঘ্রই কাঠমান্ডুতে বাংলাদেশে অধ্যয়নরত প্রাক্তন নেপালি চিকিৎসকদের একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করছেন।

Related Posts

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করেন। টেলিফোনালাপে চলমান…

Mar 3, 2026
Scroll to Top