March 6, 2026

  • Home
  • All
  • ফুলব্রাইট স্কলারদের অভিনন্দন জানালেন ইউএস চার্জ দ্যা অ্যাফেয়ার্স
Image

ফুলব্রাইট স্কলারদের অভিনন্দন জানালেন ইউএস চার্জ দ্যা অ্যাফেয়ার্স

২০২৫-২৬ সালের ফুলব্রাইট বিদেশি শিক্ষার্থী ও বিদেশি ভাষা শিক্ষণ সহকারী কর্মসূচিতে নির্বাচিত অংশগ্রহণকারীদের যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার আগে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি জ্যাকবসন।

সাক্ষাৎকালে অ্যাম্বাসেডর জ্যাকবসন অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আমেরিকান শিক্ষাব্যবস্থায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা অংশগ্রহণকারীরা দেশে ফিরে বাস্তব জীবনে প্রয়োগ করবেন এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করতে অবদান রাখবেন।

ফুলব্রাইট কর্মসূচি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কর্মসূচি, যা শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের একে অপরের সংস্কৃতি ও জ্ঞান ভাগাভাগি করার সুযোগ করে দেয়।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top