March 5, 2026

  • Home
  • All
  • ঢাকাস্থ রাশিয়ান হাউসের আয়োজনে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
Image

ঢাকাস্থ রাশিয়ান হাউসের আয়োজনে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) ঢাকাস্থ রাশিয়ান হাউসের উদ্যোগে বাংলাদেশি গণমাধ্যমের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অনলাইন, প্রিন্ট ও টেলিভিশন চ্যানেলসহ ৩০টিরও বেশি গণমাধ্যম প্রতিনিধি অংশগ্রহণ করেন।

আলোচনায় রাশিয়ান হাউসের কৌশলগত অগ্রাধিকার এবং আসন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়। বিশেষভাবে জোর দেওয়া হয় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক, শিক্ষামূলক ও মানবিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে। অংশগ্রহণকারীরা দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির উপায় সম্পর্কেও মতবিনিময় করেন।

ঢাকার রাশিয়ান হাউস উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি আন্তরিককৃতজ্ঞতা প্রকাশ করে, যারা তাদের সক্রিয় ভূমিকার মাধ্যমে রাশিয়ান হাউসের কার্যক্রমকে জনগণের সামনে তুলে ধরছেন। তাদের সহযোগিতা বাংলাদেশের মানুষের মাঝে রাশিয়ান সংস্কৃতি, বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহ ও সচেতনতাবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই গোলটেবিল বৈঠকের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, গণমাধ্যমের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা ঢাকার রাশিয়ান হাউসের বহুমুখী কার্যক্রমকে তুলে ধরতে এবং বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও মজবুত করতে সহায়ক।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top