March 5, 2026

  • Home
  • All
  • কানাডা, অস্ট্রেলিয়া ও ব্র্যাকের যৌথ সহায়তায় অনগ্রসর তরুণদের কর্মসংস্থানের সুযোগ
Image

কানাডা, অস্ট্রেলিয়া ও ব্র্যাকের যৌথ সহায়তায় অনগ্রসর তরুণদের কর্মসংস্থানের সুযোগ

বাংলাদেশে কানাডার হাইকমিশনার অজিত সিংহ বলেছেন, কানাডা, অস্ট্রেলিয়া ও ব্র্যাকের যৌথ উদ্যোগ অনগ্রসর তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

চট্টগ্রামে ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যারিয়ার হাব পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সাফল্য ও চ্যালেঞ্জের কথা শোনেন। এসময় তিনি বলেন, “এখানকার অসাধারণ কার্যক্রম তরুণদের বিশেষ করে নারীদের শ্রমবাজারে যুক্ত হতে সহায়তা করছে, যা তাদের প্রকৃত অর্থে ক্ষমতায়ন করছে।”

কানাডা, ব্র্যাক এবং অস্ট্রেলিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে নারীদের পাশাপাশি প্রতিবন্ধী ও অনগ্রসর যুবসমাজকে প্রযুক্তিগত ও কর্মদক্ষতা অর্জনে সহায়তা করা হচ্ছে। এসব যৌথ উদ্যোগ তরুণদেরকে শোভন কর্মসংস্থানের পথে এগিয়ে নিচ্ছে, বিশেষ করে অপ্রচলিত খাতগুলোতেও।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top