March 5, 2026

  • Home
  • All
  • জামায়াতের আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জাতিসংঘ মানবাধিকার উপদেষ্টা
Image

জামায়াতের আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জাতিসংঘ মানবাধিকার উপদেষ্টা

রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস হুমা খান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মানবাধিকার বিষয়ক জুনিয়র উপদেষ্টা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম খান।

সাক্ষাতের শুরুতে মিস হুমা খান ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। পরে তারা আন্তরিক পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন। গত ২৯ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মানবাধিকার সংস্থার উদ্যোগে আয়োজিত ‘জুলাই স্মরণ সভায়’ দেওয়া ডা. শফিকুর রহমানের বক্তব্যের জন্য মিস হুমা খান কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে বিরাজমান মানবাধিকার পরিস্থিতি, গুম-খুনের বিচারসহ সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা হয়। জামায়াতে ইসলামীর উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক সম্পর্কেও মিস হুমা খান জানতে চান এবং ডা. শফিকুর রহমান বিস্তারিত ব্যাখ্যা দেন।

উল্লেখ্য, এ সময় ‘জুলাই শহীদদের’ নিয়ে জামায়াতে ইসলামীর প্রকাশিত ১২ খণ্ডের ইংরেজি সংস্করণের বই জাতিসংঘের কর্মকর্তাদের হাতে তুলে দেন আমীরে জামায়াত।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান প্রমুখ।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top