March 4, 2026

  • Home
  • All
  • ২২ জন বাংলাদেশি যুক্তরাজ্যের চেভনিং বৃত্তি পেলেন; পরবর্তী পর্যায়ের জন্য আবেদন গ্রহণ চলছে
Image

২২ জন বাংলাদেশি যুক্তরাজ্যের চেভনিং বৃত্তি পেলেন; পরবর্তী পর্যায়ের জন্য আবেদন গ্রহণ চলছে

বাংলাদেশের ২২ জন মেধাবী তরুণ পেশাজীবী ২০২৫/২৬ শিক্ষাবর্ষে মর্যাদাপূর্ণ যুক্তরাজ্য সরকারের চেভনিং বৃত্তি অর্জন করেছেন। তারা শিগগিরই যুক্তরাজ্যের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে এক বছরের মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য যাত্রা করবেন।

সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) ব্রিটিশ হাইকমিশনার সারা কুকে ঢাকায় এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপত্র তুলে দেন।

চেভনিং বৃত্তি হলো যুক্তরাজ্য সরকারের বৈশ্বিক বৃত্তি কর্মসূচি, যা ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এবং সহযোগী সংস্থাগুলোর অর্থায়নে পরিচালিত হয়। এই কর্মসূচির মাধ্যমে মজবুত একাডেমিক পটভূমি ও নেতৃত্বের সক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা যুক্তরাজ্যে উচ্চশিক্ষার পূর্ণ অর্থায়নভিত্তিক সুযোগ পান।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকে বলেন, “যুক্তরাজ্যে জীবন-পরিবর্তনকারী যাত্রা শুরু করতে যাওয়া বাংলাদেশের ২২ জন অসাধারণ চেভনার্সকে আমার আন্তরিক অভিনন্দন।

“চেভনিং কর্মসূচি যুক্তরাজ্য-বাংলাদেশের দৃঢ় অংশীদারিত্বকে প্রতিফলিত করে, যা আমাদের অভিন্ন মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। যুক্তরাজ্যে অধ্যয়ন শেষে এই বৃত্তিপ্রাপ্তরা জ্ঞান, আত্মবিশ্বাস এবং উদ্দেশ্য নিয়ে নিজ নিজ সমাজে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম হবেন।”

২০২৬/২৭ শিক্ষাবর্ষের চেভনিং বৃত্তির জন্য আবেদন এখন উন্মুক্ত এবং তা ৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন: www.chevening.org/apply

Related Posts

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করেন। টেলিফোনালাপে চলমান…

Mar 3, 2026
Scroll to Top