March 5, 2026

  • Home
  • All
  • ভূমিহীন কৃষক ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে ইইউ–উত্তরণ যৌথ উদ্যোগ
Image

ভূমিহীন কৃষক ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে ইইউ–উত্তরণ যৌথ উদ্যোগ

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান উত্তরণ-এর প্রধান কার্যালয় ও বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি স্থানীয় জনগোষ্ঠী, সিভিল সোসাইটি প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত উক্ত অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন ও উত্তরণের দীর্ঘ ২০ বছরের অংশীদারিত্ব উদযাপন করেন এবং তৃণমূল থেকে কাজ করার মাধ্যমে মানবাধিকার রক্ষা, ভূমিহীন কৃষক ও জলবায়ু–ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক প্রভাব সৃষ্টির জন্য উত্তরণের উদ্যোগকে প্রশংসা করেন।

তিনি বলেন, শুধু অনুদান নয়, বরং বাজারভিত্তিক সমাধান ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। উত্তরণকে ইউরোপীয় ইউনিয়ন কেবল একটি অনুদানগ্রহীতা নয়, বরং ক্ষমতা ভাগাভাগি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি সমান অংশীদার হিসেবে দেখে—এ কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

উত্তরণের পক্ষ থেকে জানানো হয়, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, জলবায়ু ন্যায়বিচার ও টেকসই রূপান্তর অর্জনের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কাজ করে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতেও এই অংশীদারিত্ব অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top