March 5, 2026

  • Home
  • All
  • সেনাপ্রধানের সাথে মালয়েশিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
Image

সেনাপ্রধানের সাথে মালয়েশিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত Mohd Shuhada Othman রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সেনাসদরে সেনাপ্রধান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। মান্যবর রাষ্ট্রদূত কক্সবাজারে অবস্থানরত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (এফডিএমএন) সংকট দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং উল্লেখ করেন যে মালয়েশিয়াতেও প্রায় দুই লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

পরিশেষে, তাঁরা আগামী ২৩-২৬ সেপ্টেম্বর ২০২৫ কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাবাহিনী প্রধানদের সম্মেলন (IPACC) ২০২৫ বিষয়ে মতবিনিময় করেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top