March 5, 2026

  • Home
  • All
  • ঢাকায় কোরিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে আইইবিএ সৌজন্য সাক্ষাৎ
Image

ঢাকায় কোরিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে আইইবিএ সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন এবং ক্রীড়ার মাধ্যমে সাংস্কৃতিক ঐক্য জোরদারের লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্ট বাংলাদেশ এসোসিয়েশনের (আইইবিএ) প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আল মামুন আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় ঢাকায় অবস্থিত কোরিয়ান দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইইবিএ’র যুগ্ম সম্পাদক মো. ওয়ালিদ রেজা এবং সভাপতির ব্যক্তিগত সহকারী ইমন রাসেল।

আলোচনায় আল মামুন আইইবিএ’র চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং বৈশ্বিক ইথনোস্পোর্ট অঙ্গনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও অবস্থানকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, ইথনোস্পোর্ট তরুণ প্রজন্মকে সম্পৃক্ত এবং বৈশ্বিক সম্প্রীতি জোরদারের এক অসাধারণ মাধ্যম।

রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক ইথনোস্পোর্টের মাধ্যমে সাংস্কৃতিক কূটনীতি জোরদারের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে কোরিয়া–বাংলাদেশ সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি মন্তব্য করেন, “ইথনোস্পোর্ট সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং আন্তর্জাতিক বন্ধুত্ব বৃদ্ধির কার্যকর প্ল্যাটফর্ম।”

আলোচনা শেষে উভয় পক্ষ যৌথভাবে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি ও ইথনোস্পোর্ট ভিত্তিক কার্যক্রম আয়োজনের উদ্যোগ গ্রহণে সম্মত হন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top