March 6, 2026

  • Home
  • All
  • জামায়াতের আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার
Image

জামায়াতের আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিস. সুসান রাইল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ব্রেকফাস্ট বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর, ২০২৫) সকালে রাজধানীর বসুন্ধরাস্থ আমীরে জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে হাইকমিশনার ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তাঁর দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করেন। আলোচনাটি অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসনসহ চার সদস্যের প্রতিনিধি দল এতে উপস্থিত ছিলেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াসিন আরাফাত।

বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, গণতন্ত্রকে আরও অর্থবহ ও অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ভূমিকা, নারী অধিকার ও সমাজে নারীর অংশগ্রহণ বিষয়ে মতবিনিময় হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নারী সমাজের সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করার অধিকার ও অংশগ্রহণের প্রতি দলের ইতিবাচক অবস্থান তুলে ধরা হয়।

এছাড়া বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বিশেষ করে জ্বালানি ও তৈরি পোশাক খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন হাইকমিশনার সুসান রাইল।

দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও বেগবান করা এবং বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অস্ট্রেলিয়ার সম্ভাব্য সহযোগিতা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top