March 7, 2026

  • Home
  • All
  • চীনা কোম্পানি ‘অক্টোবর ৪১২৮’ উচ্চমানের পোশাক কারখানা স্থাপন করবে চট্টগ্রামের বেপজা ইকোনমিক জোনে
Image

চীনা কোম্পানি ‘অক্টোবর ৪১২৮’ উচ্চমানের পোশাক কারখানা স্থাপন করবে চট্টগ্রামের বেপজা ইকোনমিক জোনে

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা ইকোনমিক জোনে (BEPZA EZ) উচ্চমানের পোশাক উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে চীনের প্রতিষ্ঠান October4128 (BD) Ltd.। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর, ২০২৫) বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (BEPZA) এবং কোম্পানিটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই প্রকল্পে ১৯.৭২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২২১ কোটি টাকা) বিনিয়োগের মাধ্যমে কারখানাটি স্থাপন করা হবে, যেখানে ২,৭৮৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

কারখানাটি বছরে প্রায় ৩০ লাখ পিস উচ্চমানের পোশাক উৎপাদন করবে, যার মধ্যে থাকবে স্কি, স্নো স্পোর্টস, হান্টিং ও মোটর রাইডারের গিয়ার, ইনসুলেটেড উইন্টার কোট, ডাউন জ্যাকেট, রেইন গিয়ার, ওয়ার্কওয়্যার এবং অ্যাকটিভওয়্যারসহ প্রিমিয়াম আউটডোর পোশাক।

বেপজার ইতিহাসে এই চুক্তি আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বেপজা ইকোনমিক জোনে এখন পর্যন্ত ৪৯টি প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয়েছে এবং এর মধ্যে ৬টি ইতোমধ্যে উৎপাদন কার্যক্রম শুরু করেছে।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top