March 6, 2026

  • Home
  • All
  • ঢাকাস্থ ইইউ ডেপুটি চীফের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
Image

ঢাকাস্থ ইইউ ডেপুটি চীফের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ডেপুটি চীফ বাইবা জারিনার আমন্ত্রণে ঢাকাস্থ ইইউ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে অংশগ্রহণ করেন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন— মহিলা বিভাগীয় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পলিটিক্যাল সেক্রেটারি প্রফেসর ডা. হাবীবা আক্তার চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং মানবসম্পদ, আইন ও মানবাধিকার সেক্রেটারি এডভোকেট সাবিকুন্নাহার মুন্নি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি সুফিয়া জামাল এবং ঢাকা মহানগরী দক্ষিণের উপদেষ্টা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক লায়লা মরিয়ম।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ, নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং দেশের সার্বিক উন্নয়নে নারীদের ইতিবাচক ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top