March 5, 2026

  • Home
  • All
  • শ্রীলঙ্কা মাইস এক্সপো ২০২৫-এর উপর “বিজনেস ইন বাংলাদেশ” বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করলেন শ্রীলঙ্কার হাইকমিশনার
Image

শ্রীলঙ্কা মাইস এক্সপো ২০২৫-এর উপর “বিজনেস ইন বাংলাদেশ” বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করলেন শ্রীলঙ্কার হাইকমিশনার

শ্রীলঙ্কা মাইস এক্সপো ২০২৫ (SL-MICE Expo 2025) আয়োজন করে Sri Lanka Convention Bureau (SLCB) — যা পররাষ্ট্র, প্রবাসী কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন জাতীয় পর্যটন সংস্থা। এই এক্সপোটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী হরিনি আমারাসুরিয়া (Hon. Harini Amarasuriya)।

আজ বুধবার (১২ নভেম্বর ২০২৫) ঢাকাস্থ শ্রীলঙ্কার হাইকমিশনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক পর্বে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার মহামান্য হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি (Dharmapala Weerakkody) এর হাতে “বিজনেস ইন বাংলাদেশ” ম্যাগাজিনের বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন বিজনেস ইন বাংলাদেশ-এর সম্পাদক মোহাম্মদ সজীবুল-আল-রাজীব এবং অ্যাডভাইজার শেখ আফজাল হোসেন।

এই বিশেষ সংখ্যাটি Sri Lanka Convention Bureau (SLCB) কর্তৃক আয়োজিত শ্রীলঙ্কা মাইস এক্সপো ২০২৫-এর সাফল্য এবং শ্রীলঙ্কাকে মিটিংস, ইনসেনটিভস, কনফারেন্সেস ও এক্সহিবিশনস (MICE) খাতে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে তুলে ধরার প্রচেষ্টাকে তুলে ধরেছে।

বাংলাদেশ থেকে হোস্টেড মিডিয়া প্রতিনিধি হিসেবে বিজনেস ইন বাংলাদেশ এই ইভেন্টে অংশগ্রহণ করে, যা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পর্যটন ও ব্যবসায়িক ইভেন্ট খাতে ক্রমবর্ধমান সহযোগিতার প্রতিফলন।

অনুষ্ঠানে সম্পাদক মোহাম্মদ সজীবুল-আল-রাজীব বিশেষ সংখ্যাটির একটি কপি শ্রীলঙ্কার হাইকমিশনারের হাতে তুলে দেন, যা পরবর্তীতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনি আমারাসুরিয়া (Harini Amarasuriya) এবং Sri Lanka Convention Bureau (SLCB)-এর চেয়ারম্যান ধীরা হেটিয়ারাচ্চি (Dheera Hettiarachchi)-এর নিকট পৌঁছে দেওয়ার জন্য হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় হাইকমিশনার বিজনেস ইন বাংলাদেশ-এর প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্কের প্রমোশনাল কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।

এই বিশেষ সংখ্যা প্রকাশের মাধ্যমে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top