March 5, 2026

  • Home
  • All
  • এলডিসির টেকসই শিল্পোন্নয়নে বিনিয়োগ, উদ্ভাবন ও অংশীদারিত্বই মূল চালিকা শক্তি: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান
Image

এলডিসির টেকসই শিল্পোন্নয়নে বিনিয়োগ, উদ্ভাবন ও অংশীদারিত্বই মূল চালিকা শক্তি: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শনিবার (২২ নভেম্বর ২০২৫) তারিখে রিয়াদে অনুষ্ঠিত জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO) কর্তৃক আয়োজিত এবং সৌদি আরব সরকারের আয়োজনে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশসমূহের (LDCs) ১১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের জন্য ৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন।

এ বছরের মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রতিপাদ্য ছিল— “Driving inclusive industrialization in LDCs: Investment, Innovation and Partnerships”। সম্মেলনে টেকসই শিল্পোন্নয়নের জন্য বিনিয়োগ ও অর্থায়ন mobilization এবং এলডিসি থেকে অপরিবর্তনীয় উত্তরণ নিশ্চিত করতে রূপান্তরমুখী শিল্প নীতি প্রণয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে দুইটি উচ্চ পর্যায়ের থিম্যাটিক প্যানেল অনুষ্ঠিত হয়। স্বল্পোন্নত দেশের মন্ত্রীবৃন্দ, রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি, বেসরকারি খাতের প্রতিনিধি এবং অংশীদাররা সম্মেলনে অংশগ্রহণ করেন।

শিল্প উপদেষ্টা “Shaping LDCs Industrialization Agenda: Ministerial Dialogue on Investment, Innovation and Partnership” শীর্ষক উচ্চপর্যায়ের আলোচনায় প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের যাত্রা তুলে ধরেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস ঘোষিত তিনটি অগ্রাধিকার— শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য দারিদ্র্য—এর ওপর গুরুত্ব আরোপ করেন।

শিল্প উপদেষ্টা আরও উল্লেখ করেন যে বাংলাদেশ জাতীয় শিল্পনীতি ২০২২-এর আলোকে স্মার্ট উৎপাদন ও ভ্যালু চেইন সংযুক্তিকরণের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন যে বিনিয়োগ, উদ্ভাবন এবং অংশীদারিত্ব এলডিসিগুলোর টেকসই শিল্পায়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। এছাড়া তিনি শিল্পোন্নয়নের মেরুদণ্ড হিসেবে এসএমই খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এলডিসিগুলোর টেকসই উন্নয়নে এর কৌশলগত গুরুত্ব তুলে ধরেন।

শিল্প উপদেষ্টা এলডিসি সদস্য রাষ্ট্রসমূহের জন্য প্রস্তাবিত মন্ত্রী পর্যায়ের ঘোষণা (Ministerial Declaration) বিষয়ে আয়োজিত অনানুষ্ঠানিক অধিবেশনে সহ-সভাপতি হিসেবে অধিবেশনটি পরিচালনা করেন। সম্মেলনের এই ফলাফল দলিলটি ইউনিডোর ২১তম সাধারণ সম্মেলনে (GC) ২৩–২৭ নভেম্বর ২০২৫ তারিখে রিয়াদে গৃহীত হবে।

সামগ্রিকভাবে, এই সম্মেলনটি শিল্প উপদেষ্টার জন্য এলডিসি ও উন্নত দেশের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময়, আলোচনায় অংশগ্রহণ এবং রিয়াদ সম্মেলনের আলোচনায় সরাসরি অবদান রাখার একটি তাৎপর্যপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। ভিয়েনাস্থ ইউনিডোয় বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মি. তৌফিক হাসানও প্রতিনিধি দলের সদস্য হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top