March 5, 2026

  • Home
  • All
  • বাংলাদেশে নারীর অধিকার সুরক্ষায় সুইজারল্যান্ডের দীর্ঘস্থায়ী অঙ্গীকার: সুইশ রাষ্ট্রদূত রেটো রেংগলি
Image

বাংলাদেশে নারীর অধিকার সুরক্ষায় সুইজারল্যান্ডের দীর্ঘস্থায়ী অঙ্গীকার: সুইশ রাষ্ট্রদূত রেটো রেংগলি

বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সুইজারল্যান্ডের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো রেংগলি। নারীর প্রতি সহিংসতা বিষয়ে সচেতনতা গড়ে তোলার আন্তর্জাতিক ক্যাম্পেইন “16 Days of Activism Against Gender-Based Violence” উপলক্ষে আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে Guest of Honour হিসেবে বক্তব্য দেন তিনি।

রাষ্ট্রদূত রেংগলি বলেন, বিশ্বজুড়ে প্রতি তিনজন নারীর একজন শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন—এবং বাংলাদেশে এই হার আরও উদ্বেগজনকভাবে বেশি। তিনি জোর দিয়ে বলেন, “কোনো ধর্ম, সম্প্রদায় বা দেশই এই সমস্যার বাইরে নয়। তাই সহিংসতা রোধ করা আমাদের যৌথ দায়িত্ব।”

তিনি গত বছরের ঐতিহাসিক ঘটনাবলিতে নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে চলমান গণতান্ত্রিক রূপান্তর নারীদের পূর্ণ ও সমান অংশগ্রহণ নিশ্চিত করবে—রাষ্ট্র, সমাজ ও সব স্তরে।

এই আয়োজনটি বাস্তবায়নে সুইজারল্যান্ডের সহযোগী প্রতিষ্ঠান “মানুষের জন্য ফাউন্ডেশন”—যা দেশে মানবাধিকার, ন্যায়বিচার ও নারীর সুরক্ষায় দীর্ঘদিন কাজ করে আসছে।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top