March 7, 2026

  • Home
  • All
  • FAO ও কৃষি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন
Image

FAO ও কৃষি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন

‘সুস্থ নগরের জন্য সুস্থ মাটি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার উদযাপিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৫। এ উপলক্ষে কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) যৌথভাবে বাংলাদেশের কৃষির রূপান্তরে মৃত্তিকার ভূমিকা নিয়ে একটি সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু জুবায়ের হোসেন বাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। FAO বাংলাদেশের প্রতিনিধি ড. জিয়াওকুন শি বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন।

সেমিনারে বক্তারা বলেন, টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সুস্থ মৃত্তিকা অপরিহার্য। দ্রুত নগরায়ণের ফলে মৃত্তিকার অবক্ষয় রোধ এবং ভূমির স্বাস্থ্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগ ও বৈজ্ঞানিক গবেষণার সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এই সেমিনারে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, গবেষক, নীতি নির্ধারক এবং অংশীদাররা অংশগ্রহণ করেন।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top