March 8, 2026

  • Home
  • All
  • চীনা উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক অনুষ্ঠিত
Image

চীনা উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক অনুষ্ঠিত

চীনের বিভিন্ন শিল্পখাত থেকে আগত বিনিয়োগকারীদের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর, ২০২৫) বিজিএমইএ পরিদর্শন করেছেন।

চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিজিএমইএ এর পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান। চীনা প্রতিনিধিদলের পক্ষে নেতৃত্ব দেন বৈশ্বিক ফ্যাশন পার্টনার বেটেক্স ইন্ডাষ্ট্রিজ লিঃ (BETTEX Inds. Ltd.) এর চেয়ারম্যান ফ্রাঙ্ক য়ি।

উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মোঃ হাসিব উদ্দিন, পরিচালক রুমানা রশীদ, এবং পরিচালক মোহাম্মদ সোহেল।

চীনা প্রতিনিধিদলে সদস্যদের মধ্যে ছিলেন টেক্সটাইল, ফেব্রিক্স ও ব্যাকওয়ার্ড লিংকেজ; আইটি, এআই ও সাপ্লাই চেইন প্রযুক্তি; হাইটেক শিল্প; শিক্ষা ও কারিগরি গবেষনা; আইন পরামর্শ ও বিরোধ নিষ্পত্তি প্রভৃতি শিল্প ও সেবাখাতের প্রতিনিধিত্বকারীগন।

আলোচনায় বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণ, বিশেষ করে পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ খাত – ম্যানমেইড ফাইবার সহ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ আরও কিছু খাতে যৌথ বিনিয়োগের উপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বিজিএমইএ নেতৃবৃন্দ উচ্চ মূল্যের পণ্য, বিশেষ করে ম্যানমেইড ফাইবার-ভিত্তিক পোশাক উৎপাদন এবং সেইসঙ্গে আরও উচ্চমূল্যের পোশাক তৈরিতে সক্ষমতা বাড়ানোর জন্য বাংলাদেশ যে ক্রমবর্ধমানভাবে প্রযুক্তি ও যন্ত্রপাতি আপগ্রেড করার উপর জোর দিচ্ছে, তা তুলে ধরেন।

সভায় বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে, খরচ কমাতে এবং লিড টাইম কমাতে এমএমএফ ভিত্তিক টেক্সটাইল, কেমিক্যাল ও নবায়নযোগ্য বিদ্যুৎখাতে যৌথ বিনিয়োগে এগিয়ে আসার জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

পাশাপাশি তিনি এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় এআই চালিত প্রযুক্তি, ইন্টিগ্রাল সাপ্লাই চেইন, থ্রিডি ফটোপ্রোপাইটিং, এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট এর মতো খাতগুলোতে চীনা সহযোগিতা কামনা করেন।

বৈঠকে বিজিএমইএ এর পরিচালক ফয়সাল সামাদ দু দেশের ব্যবসায়ীদের মধ্যে নিবিড় যোগাযোগের উপর গুরুত্ব দেন।

তিনি আগামী জানুয়ারি মাসে বেটেক্স ইন্ডাষ্ট্রিজ লিঃ এর উদ্যোগে ও সহযোগিতায় বিজিএমইএ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে একটি নিবিড় সমন্বয় সভা করার প্রস্তাবনা দেন। একইসঙ্গে তিনি শিক্ষা ও গবেষণার জন্য চীনের চেউং কং গ্রাজুয়েট স্কুল অফ বিজনেস (CKGSB) এর সঙ্গে বিজিএমইএ একটি সহযোগিতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করার প্রস্তাবনাও দেন।

ফয়সাল সামাদ আরও উল্লেখ করেন যে, যেহেতু বাংলাদেশের পোশাক খাত চীন থেকে ফ্যাব্রিক্স আমদানি করে, তাই অনেক সময় সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে ব্যবসায়িক বিরোধ দেখা দেয়। এই বিরোধ নিষ্পত্তির জন্য চীনা ল ফার্ম একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। এতে উভয় দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন।

চীনা প্রতিনিধিদলটি নবায়নযোগ্য জ্বালানিসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে যৌথ বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

প্রতিনিধিদলটি বিজিএমইএ নেতাদের চীনের বড় বড় ফ্যাব্রিক্স উৎপাদনকারী কেন্দ্র পরিদর্শনে আমন্ত্রণ জানিয়েছে। তারা জানুয়ারিতে একটি সভা করার বিষয়ে একমত হয়েছে।

চীনা প্রতিনিধিদলে Weihai Bettex চেয়ারম্যান ই শানউই (YI, SHANWEI) এবং প্রজেক্ট ম্যানেজার ই রান (YI, RAN), Beijing Mofeng Technology এর চেয়ারম্যান লুও ফেই (LUO, FEI) এবং Nanjing Zhiyi Network Technology এর প্রেসিডেন্ট গাও বিন (GAO, BIN) এর মতো আইটি ও সাপ্লাই চেইনের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

এছাড়াও টেক্সটাইল ও ফ্যাব্রিক্স খাত থেকে ছিলেন Fast Powder এর সিইও শেন হানশিন (SHEN, HANXIN); Changzhou Jinhe Investment এর এক্সিকিউটিভ ডিরেক্টর লুয়ান রুনডং (LUAN, RUNDONG) এবং Suzhou Youwo Rui New Materials Technology এর জেনারেল ম্যানেজার কুয়ান শৌলি (QUAN, SHOULI)। শিক্ষাখাত থেকে ছিলেন Cheung Kong Graduate School of Business এর শিক্ষক উ. জিয়ে (WU. JIE) এবং আইনি পরামর্শের জন্য ছিলেন Jiangsu Manxiu Law Firm এর সিনিয়র পার্টনার চেং টিংটিং (CHENG, TINGTING)। এই সদস্যরা গার্মেন্টস, টেক্সটাইল, আইটি অবকাঠামো, উচ্চ-প্রযুক্তি (Electrics, AI) এবং কারিগরি শিক্ষার মতো বৈচিত্র্যময় খাতে বাংলাদেশে তাদের বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে বৈঠকে অংশ নেন।

Related Posts

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও…

Mar 8, 2026
ভারতীয় হাইকমিশনের-এর আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ‘প্রবাসে বাংলার মুখ’-এর সম্পাদক সজীবুল-আল-রাজীব

ভারতীয় হাইকমিশনের-এর আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ‘প্রবাসে বাংলার মুখ’-এর সম্পাদক সজীবুল-আল-রাজীব

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা-এর সরকারের বিভিন্ন মন্ত্রীসহ বিশিষ্ট নাগরিকদের সম্মানে ভারতীয় হাইকমিশন আয়োজিত…

Mar 7, 2026
Scroll to Top